বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবির সেন্ট্রালফিল্ডে ছাত্রশিবিরের পানির ফিল্টার স্থাপন

০ টি মন্তব্য 3 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
print news | শাবির সেন্ট্রালফিল্ডে ছাত্রশিবিরের পানির ফিল্টার স্থাপন | সমবানী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

গত ১৪ নভেম্বর (শুক্রবার) সেন্ট্রালফিল্ড এলাকায় সংগঠনটির সদস্যদের উদ্যোগে ফিল্টারটি বসানো হয়। মাঠে খেলতে আসা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন বলে জানা গেছে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “ইতোমধ্যেই যে হলগুলোতে পানির ফিল্টার প্রয়োজন ছিল সেগুলোতে আমরা ফিল্টার বসিয়েছি। শিক্ষার্থীদের সুবিধাই আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রালফিল্ডে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী খেলতে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিরাপদ পানির ব্যবস্থা ছিল না। খেলোয়াড় ভাইদের প্রত্যাশার আলোকে আমরা এখানে ফিল্টার স্থাপন করেছি। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে মাঠে সময় কাটাতে পারে, সেটা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই এ ধরনের কল্যাণমূলক কাজ করে আসছে। আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসসহ শাবিপ্রবিতেও যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ছাত্র কল্যাণমূলক কাজের প্রতিযোগিতার মাধ্যমে সহাবস্থানমূলক রাজনীতি ধরে রাখবে এবং জুলাইয়ের শিক্ষাকে ধারণ করে এগিয়ে যাবে।”

ফিল্টার স্থাপনের পর মাঠে থাকা অনেকে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, নিয়মিত খেলাধুলার সময় পানির অভাব ছিল বিরক্তিকর। নতুন ফিল্টার স্থাপন হওয়ায় সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading