শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের গণসংযোগ

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের গণসংযোগ | সমবানী

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভাণ্ডারিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে মাহমুদ হোসেন তার কর্মী-সমর্থকদের বিশাল এক বহর নিয়ে ভাণ্ডারিয়া বাজারের প্রচারণা শুরু করেন। তিনি বাজারের প্রতিটি গলি এবং বিপণিবিতানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের হাতে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কার লিফলেট তুলে দেন। তখন পুরো বাজার এলাকায় কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগকালে মাহমুদ হোসেন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আর এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করছি। ভাণ্ডারিয়ার মানুষ দীর্ঘদিন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে, তা বাস্তবায়ন করতেই আমি আপনাদের কাছে এসেছি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ভাণ্ডারিয়ার মানুষ যেন সহজে শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়, সে জন্য আমি কাজ করতে চাই। আপনাদের সমর্থন পেলে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে সুযোগ করে দিলে আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরিফ, পৌর বিএনপি নেতা হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জল প্রমূখ্য।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading