পবিপ্রবি’র আধুনিকায়নকৃত মেইন গেটের শুভ উদ্বোধন
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংস্কার ও আধুনিকীকরণকৃত মেইন গেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে ও নামফলকের মোড়ক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শরীরচর্চা পরিচালক ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল লতিফ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি আবুবকর সিদ্দিক, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল প্রমুখ।
উদ্বোধন শেষে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার শুধু স্থাপত্য নয় এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি, পরিচয় ও শৃঙ্খলার প্রতীক। পবিপ্রবির উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করতে আমরা ক্যাম্পাস অবকাঠামো পর্যায়ক্রমে আধুনিকায়ন করছি।
মেইন গেট সংস্কার তারই একটি ধারাবাহিক প্রয়াস। একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন,“ক্যাম্পাসের প্রবেশ থকে আধুনিকভাবে সাজানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় হবে।” তিনি পবিপ্রবির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
