শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির ‘এডিএম ল্যাব’ এর উদ্বোধন

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | পবিপ্রবির 'এডিএম ল্যাব' এর উদ্বোধন | সমবানী

পবিপ্রবির প্রকল্প ‘এডিএম ল্যাব’ জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে- উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের আশাবাদ ১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত হলো “এডিএম ল্যাব”: “লিভিং ল্যাবস ফর এ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান। এ প্রকল্পগুলোর অন্যতম একটি পরিচালনা করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (GED) সম্মানিত সদস্য ড. মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়োরিস ভ্যান বোমেল।

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পগুলো সরকারের বদ্বীপ পরিকল্পনা–২১০০ বাস্তবায়নের পথে কার্যকর সহায়ক হবে।”

তিনি উচ্ছ্বাস প্রকাশ করে আরও বলেন, “চারটি প্রকল্পের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।”

পবিপ্রবির এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে নেদারল্যান্ডসের ওয়াখেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (WUR) এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কনসোর্টিয়ামটির নেতৃত্ব দিচ্ছেন পবিপ্রবির রেজিস্ট্রার ও গবেষক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, অধ্যাপক এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং প্রফেসর ড. কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, ADM-LAB প্রকল্পের মাধ্যমে বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading