শ্রীপুরে সাদপন্থীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে হামলার ঘটনায় ৩ মুসল্লির মৃত্যুর জেরে সাদপন্থীদের বিচারের দাবিতে শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় মহাসড়কের কয়েক পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছে শত শত মুসল্লি। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সাড়ে সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন যুবায়েরপন্থীরা।
সেখানে উপস্থিত মুফতি জামাল উদ্দিন বলেন, বুধবার ভোরে সাদপন্থীরা হামলা চালিয়ে আমাদের ঘুমন্ত ৩ মুসল্লিকে হত্যা করে। আমরা অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আমরা ইসলামের জন্য ময়দানে শহিদ হব। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাস্তা ছাড়ব না।
মাওলানা আবু সাঈদ সুফি বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বুধবার ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে শত শত গাড়ি আটকা পড়েছিল।মহা সড়ক থেকে আইনশৃঙ্খলা বাহিনী লোকজন সরিয়ে দিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
