শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫- ১৬ বছরে জনগণ স্বাধীন ও উৎসবমুখর ভোটাধিকার পায় নি — নিজামুল কবীর

০ টি মন্তব্য 19 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | ১৫- ১৬ বছরে জনগণ স্বাধীন ও উৎসবমুখর ভোটাধিকার পায় নি --- নিজামুল কবীর | সমবানী

একসাথে কাজ করে ভোট উৎসবকে পরিপূর্ণতা দেয়ার আহবান জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেন,১৫- ১৬ বছরে জনগণ স্বাধীন ও উৎসবমুখর ভোটাধিকার পায় নি।

ভোটের উৎসবকে পরিপূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নিরপেক্ষ থেকে নিরলস ভাবে কাজ করতে হবে বলে হুশিয়ারী দেন তিনি।

বলেন, শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ভোট উৎসবকে করতে হবে সফল।

তিনি বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ হ্রাস পেয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে একটি সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আজ (শনিবার) আঞ্চলিক তথ্য অফিস সিলেট আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অভ্যন্তরীণ প্রশিক্ষণে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এসময় তারা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।

এসময় আঞ্চলিক তথ্য অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading