শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম শিশুদের নিয়ে ইফতার

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | এতিম শিশুদের নিয়ে ইফতার | সমবানী

পবিত্র মাহে রমজান উপলক্ষে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “এতিমদের মুখে হাসি ফুটাতে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ইফতার কর্মসূচির আয়োজন করে নেস্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

সোমবার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় অবস্থিত মাদরাসাতুল নুমানিয়া দাখিল উলুম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার মাহফিলে শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এতিম ও দুঃস্থ শিশুদের মুখে স্থায়ী হাসি ফোটাতে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading