সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নতুন নীতিমালা বাতিলের দাবি
প্রতিনিধিঃ
সুনামগঞ্জ
সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা নীতিমালা সংশোধনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( কেএসবিএবি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর প্রকাশিত নতুন নীতিমালার ফলে দেশব্যাপী প্রায় ৪৪ হাজার অনুমোদিত খুচরা সার বিক্রেতার সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বক্তারা বলেন, তিন দশকের বেশি সময় ধরে সার বিক্রির সঙ্গে যুক্ত হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবার মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন। খুচরা বিক্রেতারা দেশের প্রায় ৫ কোটি কৃষকের দোড়গোঁড়ায় বাকিতে সার পৌঁছে দিয়ে কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ ব্যবস্থা বন্ধ হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক কৃষকরা।
সংগঠনের জেলা সভাপতি নীল মিয়া আকাশ বলেন, অনেক বিক্রেতা ব্যাংক ঋণ ও দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সার বিক্রি কার্যক্রম বন্ধের নির্দেশে তারা ঋণের বোঝা নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। নতুন নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।
তিনি মানবিক দিক বিবেচনা করে এবং দেশের কৃষিখাতের স্থিতিশীলতা বজায় রাখতে ২০২৫ সালের সার নীতিমালা অবিলম্বে স্থগিত বা পুনর্গঠনের দাবি জানান। অন্যথায় পরিবার-পরিজন নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন খুচরা সার বিক্রেতা সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি রইসুর রহমান। এতে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী, মানিক মিয়া প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
