শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব

০ টি মন্তব্য 7 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব | সমবানী

রোটারিয়ান রাসেল মাহবুব সামাজিক অঙ্গনে ও মানবিক সেবামূলক কাজের অংশীদারিত্বে
সিলেটে এক পরিচিত নাম। ইসলামী বিধি, নিয়ম-নীতি, রীতি নীতি অনুযায়ী ও সামাজিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে যিনি দীর্ঘদিন থেকে সিলেটে ও নিজ এলাকায় নিরবে করে যাচ্ছেন মানব সেবায়।
দায়িত্ব পালন করছেন বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের।রোটারিয়ান রাসেল মাহবুব(এমপিএইচএফ এমসি)।

এবার সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে জনগণের দাবি ও প্রত্যাশা পূরণে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন।
তিনি একা দ্বারে গভর্নিং বডির সদস্য-নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ,
লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসা,
সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়,
লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রতিষ্ঠাতা সভাপতি,রোটারী ই-ক্লাব,৩২৮২,বাংলাদেশ
কার্যকরী সভাপতি,লাউয়াই স্পোর্টিং ক্লাব
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সম্মানিত আজীবন সদস্য হিসেবে রয়েছেন দায়িত্বে।

সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নংওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে এবার জনকল্যাণমুখী উন্নয়ন কাজ করতে চান।
তিনি গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ঊনার দাদার মানুষের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, “”দাদা ছিলেন সরকারি চাকরিজীবী টাই কোট পরা মানুষ কিন্তু বিকালে হয়ে যেতেন কৃষক তিনি ছিলেন সে সময়কার গ্রাম সরকার। ” মানুষের সেবা করার ইতিহাস ঊনাদের পারিবারিক ইতিহাস। তাই জনগণ চাইলে তিনি সিলেট সিটি কর্পোরেশনে ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবেন বলে জানান। রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তোলে ধরেন তিনি , বলেন রাস্তাঘাটের উন্নয়নে
কাজ করছেন নিজের অবস্থান থেকে।

উল্লেখ্য, রোটারিয়ান রাসেল মাহবুব,( পিএইচএফ, এমসি) এরপিতা: এএইচএম মাহবুবুল লতিফ (খোকন)
অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল পুলিশ সুপার
বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী, দক্ষিণ সুরমার
লাউয়াই দালানবাড়ি এলাকার আদি বাসিন্দা। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়ার পরও নিজের সক্ষমতা ব্যবহার করে সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডে ব্যাপক ভূমিকা রাখছেন উন্নয়ন কাজে। পাশে দাঁড়িয়ে কাজ করছেন অসহায় মানুষের।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading