শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা কলেজের ৩০ বছর পুর্তি মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হতে ভাধ্য –ভাইস চ্যান্সেলর ওবায়দুল ইসলাম
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন , শ্রীপুর(গাজীপুর)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন,মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হতে ভাধ্য,তাই নারীদের সুশিক্ষা গ্রহন করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকার কারিকুলাম নামীয় ধ্বংসাত্বক শিক্ষা ব্যবস্হা চালু করে দেশের শিক্ষা ব্যবস্হাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট সরকার বিতারিত হবার পর দেশে শিক্ষার পরিবেশ দৃষ্টি হয়েছে।তাই নারী শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্হাকে এগিয়ে নিয়ে যেতে হবে
শুক্রবার(৬ডিসেম্বর) সকালে শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পুর্তি উপলক্ষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা পর্যদের সভাপতি অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন কাইয়া,বিদ্যুতসাহী সদস্য হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, কলেজ প্রতিষ্ঠাতার পুত্র অ্যাডভোকেট মাঈনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুল হক।
মিজানুর রহমান খান মহিলা কলেজের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটিকে ঘিরে উক্ত কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রী শিক্ষকদের মিলন মেলায় পরিনত হয়েছিল।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
