সুনামগঞ্জ-১ আসনে আমিই ১১ দলীয় জোটের প্রার্থী, আমি মজলুম: মুজ্জাম্মিল হক তালুকদার
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ২২৪ সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বই প্রতীকের প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। আমিই ১১ দলীয় জোটের প্রার্থী। আমি মজলুম। আমার সঙ্গে প্রতারনা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাও. মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, তিনি সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চূড়ান্ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি নিয়মিতভাবে জনগণের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, সম্প্রতি অনলাইনের মাধ্যমে তিনি জানতে পারেন, গতকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদের হাতে নাকি সুনামগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য।
তিনি আরও বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে, সুনামগঞ্জ-১ আসনসহ মোট ৭টি আসনে জামায়াতের প্রার্থীরা সময়মতো মনোনয়ন প্রত্যাহার না করায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের কাছে চিঠির মাধ্যমে অনুরোধ করেন, যেহেতু এসব আসন ১১ দলীয় জোটের অন্য প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেহেতু যেন ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দেওয়া হয়।
এর জবাবে নির্বাচন কমিশন জানায়, বিধান অনুযায়ী প্রতীক বাতিল করার সুযোগ নেই। ফলে সুনামগঞ্জ-১ আসনসহ ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যায়। এ বিষয়টিকে কৌশলে ব্যবহার করে এখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মাও. মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, এ বিষয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেউ অবগত নয়—এমনকি আমি নিজেও, যিনি দলের সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী।
তিনি সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ১১ দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বই প্রতীকের প্রার্থী আমি ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের মাঠে থাকবো।
তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্ত না হন এবং যারা ১১ দলীয় জোটের সঙ্গে প্রতারণা করে মাঠে রয়েছেন, তাদের উপযুক্ত জবাব দিতে বই প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জেলা শাখার সদস্য সচিব মাও. আলী হোসেন খান, সদস্য মোহাম্মদ হিরা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
