হাকিমপুরে নির্বাচনি পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান- আনোয়ারুল ইসলম
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর উৃপজেলারন তৃনমুলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান দিনাজপুর-৬ আসনে ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
রোববার দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী গ্রামে ৭ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, দিনাজপুর–৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আল্লাহ যদি জনগণের ভোটে আমাকে এই দায়িত্ব দেন, তাহলে চার উপজেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে সকল কাঁচা রাস্তা পাকা করা হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং যেখানে প্রয়োজন সেখানে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন এবং বিরামপুর জেলা বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা জোরদার এবং হিলি এলাকার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।
এসময় তিনি দেশের দ্বিতীয় হিলি স্থলবন্দরকে আধুনিক স্থলবন্দরে রূপান্তর, হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা এবং সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
পথসভায় উপস্থিত ছিলেন, আলীহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মাহবুব রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আল আমিন ইসলাম, ওয়ার্ড সভাপতি মোঃ সাবিরুল ইসলাম, সেক্রেটারি মোঃ শাহজাহান মোঃ জহুরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
