,

কুড়িগ্রামের সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামের সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু | সমবানী

কুড়িগ্রামের সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ৩০-০৯-২৫ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪২) এবং রুবি বেগম (৩৫) নামে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হ্নদয় বিদারক ঘটনাটি ঘটে।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের চালে। ঘটনাস্থলে থাকা স্বামী- স্ত্রীর মৃত্যু হয়।

তবে সন্তানগুলো অক্ষত অবস্থায় রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। আকষ্মিকভাবে পিতা-মাতাকে হারিয়ে সন্তানরা এতিম হয়ে গেলো। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেে এসেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading