শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আলম হোসেন অলি, হিলি, দিনাজপুর।
print news | হাকিমপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান | সমবানী

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর দিবাগত রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) এস এম হাবিবুল হাসান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ঃ ৩০ মিনিটের দিকে হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজনদের অস্থায়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, আনসার সদস্য ও উপস্থিত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি চন্ডিপুর সার্বজনীন পুজা মন্ডপ ও গোহাড়া পুজা মন্ডপ পরিদর্শন ও উপস্থিত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই, সি,টি এস, এম হাবিবুল হাসান হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা সবাই জানি। সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠ ভাবে উদযাপন করতে পারে সে জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও আমরা আপনাদের পাশে আছি। দশমীর দিনে সূর্য অস্তের সাথে সাথে প্রতিমা বিসর্জনের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সহ অনেকে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading