দুমকিতে হিলফুল ফুজুল সেবা সংঘের মানবিক সহায়তা
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি
পটুয়াখালীর দুমকিতে হিলফুল ফুযুল সেবা সংঘের উদ্যোগে ২ হাজার আসহায় পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা ও যাকাত কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার (২১মার্চ) সকাল ৯ টায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে হিলফুল ফুযুল সেবা সংঘের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব বশীর আহামেদ তালুকদার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, বশীর আহামেদ তালুকদার বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পরিবারকে চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, লবণ, সাবান এছাড়াও শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়ছে।
এ সময় উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মাওলানা সগির আহমেদ প্রমুখ। এসময় এলাকার দু’সহস্রাধিক নিম্ন আয়ের নারী পুরুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা প্রদান করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
