রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে কলেজ প্রভাষক মোঃ নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

০ টি মন্তব্য 4 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | জমি নিয়ে বিরোধের জেরে কলেজ প্রভাষক মোঃ নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন | সমবানী

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে বামনা সরকারি ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। (গত ৫ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় বরগুনার গৌরিচন্না ইউনিয়নের বাইসতবক এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায় ।

হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে লিটনকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে হাত দিয়ে ফিরাবার চেষ্টা করলে তার ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এই মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে
আজ ০৮/১২/২০২৫ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় তার কর্মস্থল বরগুনার বামনা সরকারি ডিগ্রী কলেজের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করেন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বামনা সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, হিসাব বিজ্ঞান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগ, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বাংলা বিভাগ, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃ হাফিজুর রহমান বিপ্লব, তথ্য ও যোগাযোগ বিভাগ, বামনা সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মো. রিয়াদুল কাদের, ইংরেজি বিভাগ , সরকারি ডিগ্রী কলেজ এর মো. শামসুল আলম ইসলাম শিক্ষা বিভাগ, বামনা সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মো. আরিফ হোসেন, ইসলাম শিক্ষা বিভাগ, সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃ ওসমান হাওলাদার অর্থনীতি বিভাগ , সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মো. ইদ্রিস মিয়া ইতিহাস বিভাগ, সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক মো. আসাদুজ্জামান,

জীব বিজ্ঞান বিভাগ , বামনা সরকারি সারোয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন, প্রাথমিক বিঃ শিক্ষক প্রতিনিধির সভাপতি মোঃ সগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, শিক্ষার্থী মো. ইমরান সিকদার আহবায়ক বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল প্রমূখ। এসময় বক্তারা অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অন্যথায় পরবর্তীতে কঠিন কর্মসূচির ঘোষণা করবেন বলে জানান।

আহত শিক্ষক মো. নুরুল ইসলাম লিটন বলেন, জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারে সিদ্ধান্তও আমাদের পক্ষেই রায় এসেছে। জমি দখল করার সময় আমি প্রতিবাদ করলে আমার ওপর হামলা চালানো হয়। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ
সাইদুজ্জামান মাসুদ অর্থনীতি বিভাগ

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading