কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিনিধিঃ
রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।
কৃষক হারেজ উদ্দিন জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
