রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার, বামনায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
print news | বরগুনার, বামনায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ | সমবানী

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের উঃ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্ব-পরিকল্পিতভাবে একই এলাকার হোসেন হাওলাদার এর পুত্র, ইউনুস হাওলাদার তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে। পরে অভিযুক্ত ইউনুস হাওলাদারের দলবল এসে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিযুক্ত ইউনুস হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিশয়ে ইউনুস সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি কথা বালতে অস্বীকৃতি জানান।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ আসেনি আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading