মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান টেলিভিশন প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জনকারীদের সম্মাননা প্রদান

০ টি মন্তব্য 2 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | এশিয়ান টেলিভিশন প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জনকারীদের সম্মাননা প্রদান | সমবানী

এশিয়ান টেলিভিশনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড-২০২৫”। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় এশিয়ান টেলিভিশন ভবনে সারা দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে এক মিলিয়নের বেশি ভিউ অর্জনকারী নির্বাচিত প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

ডিজিটাল যুগে দ্রুততম সময়ে দর্শকের কাছে সংবাদ পৌঁছে দিতে সাংবাদিকদের সৃজনশীলতা, শ্রম ও নিষ্ঠাই সবচেয়ে বড় শক্তি তাই এ আয়োজন করে এশিয়ান টেলিভিশন।
অনুষ্ঠানে মিলিয়ন ভিউ অর্জনকারী সাতজন প্রতিনিধিকে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সিইও মো. জাহিদ ইবনে রশিদ। এতে এশিয়ান টেলিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইও মো. জাহিদ ইবনে রশিদ বলেন,“ডিজিটাল জগতে প্রতিযোগিতা প্রতিনিয়তই বাড়ছে। দর্শকের কাছে দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয়ভাবে সংবাদ পৌঁছে দিতে আমাদের প্রতিনিধিরা যে দায়িত্বশীলতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
এই ‘মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড’ শুধু একটি স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে কাজ করার প্রেরণা। আমরা বিশ্বাস করি, এই সম্মাননা প্রতিবেদকদের আরও উৎসাহিত করবে, আরও দায়িত্বশীল করে তুলবে। এশিয়ান টেলিভিশন সবসময় ইতিবাচক ও গুণগত সাংবাদিকতার পাশে থাকবে।”

মিলিয়নিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্তরা,
মাহমুদুল হাসান (গাজীপুর জেলা প্রতিনিধি),
জসীম উদ্দীন জয় (মাল্টিমিডিয়া রিপোর্টার),
রমজান আলী রুবেল (শ্রীপুর প্রতিনিধি),
মো. মাসুম মিয়া (মোহাম্মদপুর প্রতিনিধি),
আমিনুল ইসলাম মনি (স্টাফ রিপোর্টার),
মো. ওমর ফারুক (সাভার প্রতিনিধি),
মো. মোয়াজ্জেম হোসেন (স্টাফ রিপোর্টার)।

পুরস্কারপ্রাপ্ত গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন,“দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের বিশ্বাস ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। এশিয়ান টেলিভিশনের এই উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি কৃতজ্ঞ সকল দর্শকের প্রতি এবং প্রতিষ্ঠানের কাছে এমন সম্মান দেয়ার জন্য।”

এশিয়ান টেলিভিশনের এই আয়োজন শুধু সাংবাদিকদের সম্মানিত করাই নয়, বরং দেশের ডিজিটাল সাংবাদিকতায় নতুন উদ্দীপনা যোগ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading