দিনাজপুর ৬ আসনে হাকিমপুর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন।
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর -৬ আসনে নির্বাচন প্রস্তুতি জোরদার করার লক্ষে হাকিমপেরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক কে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপির মনোনিত হয়ে দিনাজপুর ৬ আসনে নির্বাচনে প্রতিদ্বন্ধ্বিতা করছেন। নির্বাচনি প্রচারণা আরও সংগঠিত ও শক্তিশালী করতে হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে বলে স্থানীয় বিএনপি সুত্রে জানাগেছে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে হাকিমপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্ত্বি আরো শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অধ্যাপক ডা: জাহিদ হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিজয় নিশ্চিত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
