সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেও দলিয় মতাদর্শের না হওয়ায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি

০ টি মন্তব্য 3 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী, বরিশাল
print news | রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেও দলিয় মতাদর্শের না হওয়ায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি | সমবানী

বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলেও শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক না হওয়ায় এক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করার অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও গেজেটভুক্ত না হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সরদার ২০০৪ সালের ৩ আগস্ট মৃত্যুবরন করেন। সে সময় তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলেও রহস্যজনক কারনে তাকে গেজেটভুক্ত করা হয়নি।

প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে মোস্তাফিজুর রহমান বলেন-আমার বাবা একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহনের সকল কাগজপত্র তার রয়েছে। তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনও করা হয়েছে। তিনি জীবিত থাকাকালীণ গেজেটভুক্ত হওয়ার জন্য আবেদন করেও গেজেটভুক্ত হতে পারেননি। পরবর্তীতে আমার বাবা মারা যাওয়ার পর ২০১৪ সালে তাকে গেজেটভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করা হয়। কিন্তু আমার বাবাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে বাছাই তালিকা থেকে বাদ দেন। এরপরও তাকে গেজেটভুক্ত করার জন্য আর চেষ্টা করিনি।

অভিযোগ করে মোস্তাফিজুর রহমান আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় আমার বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি। আমাদের দাবী এই বিজয়ের মাস উপলক্ষে তাকে যেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অথবা তাকে যে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তা যেন বাতিল করা হয়।

পরবর্তীতে বিষয়টি তদন্তের জন্য গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্তের জন্য ডাকা হয়নি। এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন-বর্তমানে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হওয়ার আবেদন বন্ধ রয়েছে। চালু হওয়ার পর কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক প্রমানিত হলে গেজেটভুক্ত করা হবে। এছাড়াও অপর ব্যক্তির তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার জন্য তদন্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading