সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত: শ্রমিক দলের বিজয় র‌্যালী

০ টি মন্তব্য 31 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর
print news | ভান্ডারিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত: শ্রমিক দলের বিজয় র‌্যালী | সমবানী

ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ৬.৩০ টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মীনার প্রাঙ্গনে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, অফিসার ইন চার্জ আহম্মদ আনওয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকনসহ বিএনপির নেতৃবৃন্দ, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভপতি (ভারপ্রাপ্ত সভাপতি) এস এম রিয়াজ মাহমুদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন,এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল তার অংঙ্গ সংগঠন ।
সংবর্ধনা

সকাল ৯.৩০ টায় স্থানীয় উপজেলা পরিষোদ মাঠে ৩দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা । দুপুরে উপজেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখেন মোঃ বজলুর রশিদ মৃধা ,মোহম্মদ মহাসীন, মোঃ আলী বাহাদুর, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রফিকুল ইসলাম বাবু ও কানন সিকদার প্রমুখ।

সন্ধ্যায় মেলা মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Workers Party Victory Rally | ভান্ডারিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত: শ্রমিক দলের বিজয় র‌্যালী | সমবানী

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় পৌর শহরের থেকে প্রায় ১ কিলো মিটার দীর্ঘ এক বিজয় র‌্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভান্ডারিয়া উপজেলা শাখা উদ্যেগে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, শ্রমিক দলের সভাপতি ঈমান আলী, সাধারণ সম্পাত আল আমীন মুন্সী ও শ্রমিক দলের পৌর সভাপতি মোঃ জাঙ্গীর সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading