মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ধর্ষণ দেখে প্রতিবাদ করায় দাদী খুন, ধর্ষক আটক

০ টি মন্তব্য 15 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর, ময়মনসিংহ
print news | ফুলপুরে ধর্ষণ দেখে প্রতিবাদ করায় দাদী খুন, ধর্ষক আটক | সমবানী

ময়মনসিংহের ফুলপুরে নাতিন কে ধর্ষণের ঘটনা দেখে ফেলায় ও প্রতিবাদ করায় দাদীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ফুলপুর পৌরসভার ৯নংওয়াড আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন স্থানে সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই স্থানে ৪ বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আবুল রবি দাস নামে এক বখাটে। পরে বিষয়টি দেখে ফেলেন ভিকটিমের দাদী ফুলবালী রবিদাস এবং প্রতিবাদ করেন। এ দেখা ও প্রতিবাদ করাটাই কাল হলো তার জীবনে। তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ধর্ষক আবুল।

পরে গুরুতর আহত দাদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই ফুলপুর সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিবুর রহমানের দিক নির্দেশনায় ও ওসি আব্দুল হাদির তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার সানাউল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকার সিড স্টোর এলাকা থেকে ধর্ষক আবুলকে আটক করে ফুলপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের কন্যা রূপালী রানী রবিদাস ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত আবুলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাকে বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading