শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকা পিরোজপুর-২ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিএনপি থেকে মনোনয়ন চান

০ টি মন্তব্য 30 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া
print news | নির্বাচনী এলাকা পিরোজপুর-২ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিএনপি থেকে মনোনয়ন চান | সমবানী

ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরুপকাঠী এ ৩টি উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনটি গঠিত। এ আসনে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পিরোজপুর জেলা বিএনপি সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিএনপি (ধানের শীষ) থেকে মনোনয়ন চান। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা মনে করেন গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র রাজনৈতিক ক্যারিয়ার খুবই শক্তিশালী।

কেননা তিনি ৯০ এর দশকে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপরে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পিরোজপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ বিএনপি’র দুর্দিনে পিরোপুর জেলা বিএনপি’র সদস্য সচিব নির্বাচিত হন।

র্ঘ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে পিরোজপুর-২ আসনে বিএনপি মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী মনোনয়ন প্রত্যাশি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। তাদের পরিবারটি জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত। তারই আপন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল প্রায় ৩ যুগ পিরোজপুর জেলা বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। বিএনপি’র মনোনয়ন নিয়ে পিরোজপুর-১ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দলীয় নেতা কর্মীরা আরও জানান, গাজী ওয়াহিদুজ্জমান লাভলু আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে একাধিক বার জেল জুলুমের শিকার হয়েছেন। তৃনমূলের নেতা কর্মীরা মনে করেন নির্বাচনী এলাকা শুধু পিরোজপুর-২ নয় পিরোজপুর জেলার প্রতিটি এলাকায় তার পরিচিতি রয়েছে।

মুক্তিযোদ্ধা আমির খসরু মাহমুদ বলেন, গাজী ওয়াহিদুজ্জমান লাভলু একজন মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং এপরিবারটি জিয়া পরিবারের অন্ত্যন্ত বিশ্বস্ত। ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান বলেন, পিরোজপুর-২ আসনে যাকেই মনোনয়ন দেয়া হোক অন্তত পক্ষে তিনি যেন বিএনপি পরিবারের লোক হন।

বিএনপি’ সাবেক যুগ্ম আহবায়ক আরিফ হাসান বলেন, এ আসনে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে পারবেন।

উল্লেখ্য পিরোজপুর-২ আসনে ধারাবাহিক ভাবে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মাঝে একবার বিএনপি থেকে আলহাজ নূরুল ইসলাম মঞ্জুর এবং পরে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ শাহ আলম এবং সর্বশেষ ২০২৪ সনে পতিত সরকারের বিতর্কীত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগের জেলা সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ নির্বাচিত হন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading