দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
“হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের হাতই প্রায় সময় রোগজীবাণুর বাহক হয়ে ওঠে। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠুক এবং হাত ধোয়ার নায়ক হয়ে জাতিকে নেতৃত্ব দিক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিপা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির, গনঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার। আলোচনা সভা শেষে সঠিক ভাবে হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
