বানারীপাড়ায় শ্রমিকদল সভাপতি ছগির খানের জানাজা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ছগির খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুর দেড় টায় ইউনিয়নের গরদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-২ আসনের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলামসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ওই দিন ভোর রাতে (৯ নভেম্বর) বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছগির খানের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুর খানের ছোট ভাই এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্না খান তাকির পিতা। ছগির খানের মৃত্যুতে বাইশারী ইউনিয়নে এখন শোকের মাতম বইছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
