প্রায় ৬ বছর পরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
প্রায় ছয় বছর পরে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এইসব আপেল আমদানি করেন।
রোববার (৯ নভেম্বর)বিকেল ৫ দিকে ভারতীয় একটি ট্রাক ২৫ মেট্রিক টন আপেল নিয়ে বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে ফল আমদানি কার্যক্রম শুরু হয়। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের আয় বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, প্রায় ছয় বছর পরে হিলি স্থলবন্দরে আপেল ভারত থেকে আমদানি হয়েছে। করোনার মহামারীর আগে ভারত থেকে ফল আমদানি হয়েছিল। সবার সহযোগিতায় আবারো আমদানি শুরু হয়েছে। এখানে কাষ্টম যথেষ্ট সহযোগিতা করছেন। ফল আমদানির ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সাথে বন্দরের শ্রমিকদের আয় ও বাড়বে।
হিলি বন্দরের খুচরা ফল ব্যবসায়ী এনামুল হক বলেন, বর্তমানে প্রতি কেজি আপেল ২৬০ টাকা, আনার ৪৮০ টাকা, কমলা ৩৬০ টাকা ও আঙ্গুর ৫০০ টাকা বিক্রি হচ্ছে। তবে দীর্ঘ দিন পরে হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি হওয়ায় আপেল এর দাম কমবে বলে আশা করছি।
হিলি কাষ্টমের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান , আমদানি কৃত আপেল গুলো প্রতি মেঃ টন ৭শ ডলারে (এ্যাসিসমেন্ট) রাজস্ব আহরণ হয়েছে। বন্দর দিয়ে আমদানি হওয়া ফল গুলো দ্রুত দেশের বাজারে পৌঁছানোর আমরা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
