চরফ্যাসনে জামায়াত নেতা ড, ওবায়দুল্লাহ’র জানাজা সম্পন্ন আমীরে জামায়াত ডা শফিকুল ইসলামের গভীর শোক প্রকাশ
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা
ভোলার চরফ্যাসন উপজেলার কৃতিসন্তান,সুস্থ সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহর নামাজে জানাজা রবিবার দিবাগত রাত দশটায় চরফ্যাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বলেন আজম ওবায়দুল্লাহ’র ত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
ইসলামী আন্দোলনের জন্য তিনি চাকরি হারিয়েছেন, একাধিকবার জেল জুলুম ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন।তার শূন্যতা অপুরনীয়। তাকে হারিয়ে আমরা শোকাহত।
এ,শোক সহ্য করার তাওফিক আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি। এ সময় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির আ,ন,ম, শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডঃ মোঃ রেজাউল করিম, বিডিপির সাধারণ সম্পাদক মোঃ নেজামুল হক নাঈম, কেন্দ্রিয় মজলিসে সুরার সদস্য মোঃ মুহিবুল্লাহ প্রমূখ সহ মজলিসে সুরার অন্যান্য কেন্দ্রীয় সদস্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ও চরফ্যাসন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিএনপি নেতা কাজী মঞ্জুর হোসেন, ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন, সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, ভোলা -১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা -৪ আসনের( চরফ্যাসন – মনপুরা,) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, চরফ্যাসন উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মীর শরীফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম প্রমুখ।
তার মৃত্যুতে গভীর শোক বার্তা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম। ভোলা-৪ আসনের ( চরফ্যাসন – মনপুরা) বিএনপি’র সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও বিএনপি’র কেন্দ্রীয় যুবদলের সেক্রেটারি, চরফ্যাসনের কৃতি সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
জানাযা নামাজের ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। নামাজ শেষে চরফ্যাশন পৌরসভার বহুল পরিচিত মুক্তাদী মোল্লা জামে মসজিদের গোরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
