মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা | সমবানী

দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে ৩টি ভেটেরিনারি ভ্যাকসিন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল হিলি স্থলবন্দরের চারমাথামোড়, সাতকুড়ি,বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

তিনি বলেন, অবৈধ ভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোও এনে প্রাণীকে দেওয়া হচ্ছে। এমন খবরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

সেই সঙ্গে পুরো ভ্যাকসিন একসঙ্গে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক দিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে এমন চিত্র দেখা গেছে। এসব অপরাধে ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading