মধ্যনগরে কামরুলের জনসভায় জনতার ঢল।
প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১(তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে মধ্যনগরে জনতার ঢল নামে। ইঞ্জিন চালিত নৌকা, স্পীড বোট, সহ অন্যান্য যানবাহনে এই অঞ্চলের হাজার হাজার মানুষ সমাবেশ স্হলে এসে খন্ড খন্ড মিছিল সহকারে যোগ দেন।
সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য,তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন প্রথম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ আহমেদ ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশারসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেছেন,এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার উপরে রাজস্ব দেয়া হলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অনেকেই বিনাভোটে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু তারা এই নির্বাচনী এলাকায় অপার সম্ভাবনা থাকার পর ও এলাকার মানুষের মৌলিক অধিকার রাস্তাঘাট,ব্রীজ কালভার্ডসহ হাজাঁরো বেকার যুবকের কর্মসংস্থানের কোন সুযোগ সৃষ্টি না করে তারা তাদের পকেট ভারি করেছেন।
তারা নিজেদের ভাগে্যঁর পরিবর্তন করলেও আমার নির্বাচনী এলাকার জনগনের ভাগ্যেঁর কোন পরিবর্তন হয়নি। তিনি বলেন বিএনপির শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। তবে আমাদের আগামীদিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরাকে রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামোতে রাষ্ট্রের উন্নয়ন,বৈষম্যহীন সমাজ গঠন,সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারসহ ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা জনগনের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।
আমি এই অবহেলিত সুনামগঞ্জ -১ আসনের অসহায়,নির্যাতিত নিপীড়িত মানুষজনের কল্যাণে কাজ করতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই। নিজে টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনি। আমার সকল ভরসারস্থল হলেন এই আসনের চারটি উপজেলার সর্বস্তরের জনসাধারন। আমি বিশ্বাস করি জনগনের ভালবাসায় আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেরা আমার অতীতের কর্মকান্ডগুলো বিবেচনায় নিয়ে আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেন বলে উপস্থিত হাজাঁরো জনতার সামনে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
