দুমকিতে মৎস্য বিভাগের টহল টিমের উপর জেলেদের হামলা।।
প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ইলিশ শিকারবিরোধী অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ট্রলারের দিকে হামলা চালায়। তারা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।
হামলার মুখে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে নিরাপদ দূরত্বে সরে গিয়ে অবস্থান নেয়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ পৌছে অভিযান টিমকে উদ্ধার করে।
উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো: সাইফুল ইসলাম জাানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা নদীতে গেলে হঠাৎ জেলেরা একত্রিত হয়ে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় চলছে ২২ দিনের বিশেষ অভিযান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযান কার্যক্রমে ঝুঁকি দেখা দিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
