গাজীপুরে স্ট্যান্ডার্ড ফিনিশ কেমিক্যাল কারখানায় আগুন
প্রতিনিধিঃ
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং মশার কয়েল কারখানার কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগা আগুন বিকাল তিনটার দিকে নিয়ন্ত্রনে আসে।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে কারখানা থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে।এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটসহ স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির শিক্ষার্থীরা ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।
অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে মাওনা–শ্রীপুর সড়কের কেওয়া বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গুদামের মালিক সারোয়ার হোসেন জানান, রাত ১২টার দিকে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার প্রায় ৩০ মিনিট পর স্থানীয়দের ফোনে অগ্নিকাণ্ডের খবর পান। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান, গুদামের এক কোণে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে গুদামের পাশে থাকা তার গরুর খামারের তিনটি গরুসহ পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারটি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গুদামের পাশে থাকা গবাদিপশু পুড়ে মারা গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
