শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে আগুন, নিহত ১

০ টি মন্তব্য 36 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর (গাজীপুর)
print news | শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে আগুন, নিহত ১ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ১জন নিহত এবং ৪ জন আহত হয়েছে ।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মোল্লাপাড়া এলাকার মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস লিঃ এর বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন, ওয়েস্টেজ শ্রমিক রাকিবুল হাসান রাব্বি (২২), খোকন মিয়া (৪৫) বাকী দু’জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ৪ জন আহত হয়েছে। একজনের লাশ আমরা পেয়েছি।

কারখানার ফায়ার এন্ড সেফটি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি এখন বলা যাচ্ছে না। আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। একজন শ্রমিক মারা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।একজন শ্রমীক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading