মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | হাকিমপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা | সমবানী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্সবিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং প্রায় ২ হাজার পিচ জব্দকৃত সিরাপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে মোতালেব হোসেন ও জনৈক মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরে প্রায় ২ হাজার পিচ জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

Fined 1.5 lakh taka for selling aphrodisiac syrup in Hakimpur2 | হাকিমপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা | সমবানী

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মুদি দোকানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী উক্ত বাজারের মুদি দোকানি মোতালেব হোসেন কে এক লাখ টাকা ও জনৈক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জব্দ করা হয় যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ব্রান্ডের প্রায় ২ হাজার পিচ বোতল সিরাপ। পরে জব্দকৃত সিরাপ হিলি ঘোড়াঘাট সড়কে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading