শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আশির্ধ্ব বৃদ্ধের আত্মহত্যা

০ টি মন্তব্য 29 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সাব্বির হোসেন, বানারীপাড়া
print news | বানারীপাড়ায় আশির্ধ্ব বৃদ্ধের আত্মহত্যা | সমবানী

বরিশালের বানারীপাড়ার চাখারে নূরে ইসলাম নামের ৮২ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার(২৭ এপ্রিল) দুপুরে চাখার ইউনিয়নের মধ্য চাখার গ্রামের বাসিন্দা কুদ্দুস সরদারের শশুর তার বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে কাঠের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

নূরে ইসলামের মেয়ে বিথী বেগম জানান, বাবা নূরে ইসলাম গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা। মায়ের মৃত্যুর পরে বাবা নূরে ইসলাম তাদের কাছে থাকতেন।তবে বহুদিন যাবৎ মানসিক বিকারগস্ত ছিলেন।বেশ কয়েকবার তিনি হাত পা কেঁটেছেন বা আত্মহত্যার চেষ্টা করছেন।কিন্তু এবার তারা বুঝে উঠার আগেই দেখি ঘরের আড়ার সাথে ঝুলে আছে এবং তৎক্ষনাৎ বাবাকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম বলেন, আমরা উক্ত ঘটনার তথ্য পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক সকল আলামত দেখে নূরে ইসলামের আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করি।এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading