কাউখালীতে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদকে সামনে রেখে কাউখালীতে ১৮ জানুয়ারি শনিবার বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ ৩-২ গোলে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের খেলোয়াড় মাহিম হোসেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলার অভিজ্ঞ রেফারি মোঃ রফিকুল ইসলাম।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
