ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন: নিহত ১, দগ্ধ ৬
০ টি মন্তব্য 36 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
36
ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই হিমেল (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় সিএনজি পাম্পে এলপিজি গ্যাসবাহী গাড়ি থেকে গ্যাস নামানোর সময় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত হিমেল ঘটনার সময় প্রাইভেটকারে ছিলেন, দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
