কাউখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থ বছরে এসএসিপি এর আওতায় ফল-ফসল প্রদর্শনীর মাঠ দিবস সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া ফরাজী বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হজরত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সৌমিত্র সরকার, পিরোজপুর জেলা কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ রেজাউল হাসান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। এ সময় উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা রোমান, শাখায়াত হোসেন তুহিন উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য এমিলি বেগম, এলাকার কৃষক রোমান ফরাজী, ফারুক মীর, আয়েশা সিদ্দিকা প্রমুখ। মাঠ দিবসে ৬০ জন কৃষক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
