বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা গ্রেফতার

০ টি মন্তব্য 14 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কুড়িগ্রাম প্রতিনিধি
print news | কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা গ্রেফতার | সমবানী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading