মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা মামলা থেকে মুক্তি চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 12 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | মিথ্যা মামলা থেকে মুক্তি চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে ধর্ষের মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে আল-আমিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার ভুক্তভোগী পরিবার।

শনিবার (২১জুন) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে নিজ বাড়িতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় প্রকৃত দোষীকে গ্রেফতার ও নিরপরাধ যুবক আল-আমিনকে মামলা থেকে অব্যাহতিসহ নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

ভুক্তভোগী আল -আমিন উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।

জানা যায়, গত ২৪/৬/২০২৫ ইং তারিখ মোছা-শরিফা,(৩৫) পিতা-মোঃ আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের আল-আমিনকে আসামী করে শ্রীপুর থানায় নং ৫২/০৫/২৫ করে ৯(৩) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২০তৎসহ ২৬৭/২৫ মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে স্ত্রী রাহেজা খাতুন বলেন,আমার স্বামী আমারদের ঘরে একমাত্র উপার্জনেরকারী,আমি আমার দুটি সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে বসবাস করছি , আমার স্বামী যেন এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান এজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।

আল-আমিনের বড় বোন শিমু আক্তার বলেন,আমার ভাই নির্দোষ তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে, আমরা এ মামলার তীব্র নিন্দা জানিচ্ছি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।

আল-আমিনের মা হালিমা খাতুন বলেন,আমার ছেলের নামে যে মেয়েটি মামলা করেছে সে এলাকায় একটি খারাপ চরিত্রের মেয়ে এটা এলাকার সকলের জানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং আমার ছেলের মুক্তি নিশ্চিত করুন।
আল-আমিনের পরিবারের দাবি, এই মিথ্যা মামলাটি একটি ষড়যন্ত্রের অংশ, যা সঠিক তদন্তের মাধ্যমে প্রকাশ পাবে।তারা সরকারের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading