রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | দুমকিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান ধর্মঘট | সমবানী

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকিতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটের কারণে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য ও টিকাদানসহ বিভিন্ন কাজে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো স্থায়ী নিয়োগবিধি নেই। এ অবস্থাকে তারা হতাশাজনক বলে মন্তব্য করেন।

তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading