ঘোড়াঘাটে ভূয়া এনজিও কর্মকর্তা জেল হাজতে
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে প্রতারনার ্অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ।
স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্জয়ের নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই ভুযা এনজিও কর্মকর্তা। প্রতারনার ্অভিযোগ এনে স্থানীয় জনতা ভুয়া এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন জুয়েলকে (৫০) আটক করে পুলিশে দেয় ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনোয়ার হোসেন জুয়েলের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বইনি এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) ম্যানেজার বলে দাবি করেন। তবে পুলিশ এ প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা কোন কর্মকর্তার খোঁজ পায়নি।
ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বেশ কিছু দিন ধরে জুয়েল উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের লোকজনকে সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে আসছেন। এ প্রলোভনে পড়ে অনেকেই তার কাছে ঋণ নেওয়ার জন্য পরামর্শ নিতে শুরু করেন।
এ সুযোগে সদস্য হওয়ার কথা বলে ভর্তি ফরমের মাধ্যমে বেশ কিছু লোকের কাছে টাকা হাতিয়ে নেন। এমনকি চাকরি দেওয়ার কথা বলে এক মহিলার কাছে টাকাও নেন জুয়েল। পরে স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে জুয়েলকে আটক করে পুলিশে ধরিয়ে দেন।
বলগাড়ি বাজারের সরোয়ার টেলিকমের স্বত্বাধিকারী সরোয়ার হোসেন জানান, আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন জুয়েল। এর জন্য তাদের এনজিওতে সদস্য হওয়ার জন্য ২০০ টাকা জমা নেন। এভাবে মোটরসাইকেল মেকানিক্স সুমনকে ৩ লাখ, মিষ্টি ব্যবসায়ী জসরতকে ১ লাখ ৫০ হাজার এবং সোহেল নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে একাধিক লোকের কাছে সদস্য হওয়ার জন্য টাকা নেন। পরে প্রতারণার বিষয়ে বুঝতে পেরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ওই প্রতারককে ধরিয়ে দেই।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। তাকে থানা হেফাজতে রেখে যাচাইবাছাই করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
