শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির ধাক্কায় কারখানার নিরাপত্তা কর্মী নিহত
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন (৪৪) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের চারবারিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে। তিনি কেওয়া পূর্বখণ্ড এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থেকে নোমান গ্রুপের ওই কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম উদ্দিন প্রতিদিনের মতো সকাল ৬টায় কর্মস্থলে যোগ দেন। সকাল আনুমানিক ৮টার দিকে পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি গাড়িটিকে পেছন থেকে দিকনির্দেশনা দিচ্ছিলেন। হঠাৎ চালকের অসাবধানতায় গাড়িটি পেছনের দিকে চলে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে নিহতের স্ত্রী শিউলি আক্তার এটিকে হত্যা বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
