গলাচিপায় বিএনপি অফিসে জরুরি সংবাদ সম্মেলন।
প্রতিনিধিঃ
মোস্তফা কামাল খান, গলাচিপা
গলাচিপা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি’র ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের সহ-সভাপতি ইফতিয়ার রহমান কবির এবং গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাব খান । এ সময় বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা ও গণধিকার পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চর কাজল ইউনিয়ন মহিলা দলের নেতৃত্বে পারুল ও তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী তানজিলাকে রাজনৈতিক মতাদর্শের কারণে অপমান ও মারধর করা হয়।
অভিযোগ করা হয়, বাকের বিশ্বাস, মহসিন এবং তাদের লোকজন ট্রাক মার্কার সমর্থন করার কারণে প্রকাশ্যে লাঞ্ছিত এবং শারীরিকভাবে আঘাত করেন।
এ ঘটনায় আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
একই দিনে আরেকটি ঘটনায় উপজেলার হরিদেবপুর খেয়াঘাট এলাকায় শ্রমিক দলের নেতৃত্বে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকেও রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেন বক্তারা।
সাবেক ছাত্রনেতা ইফতিয়ার রহমান কবির বলেন “আমরা মারামারি চাই না,
“আমরা সবাই ভাই ভাই। আমরা চাই গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি চলুক। কিন্তু কেউ যদি আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে, অপমান করে—তাহলে আমরা চুপ করে থাকবো না।”
তিনি আরও বলেন,
“যারা আজ এই সহিংসতার পথ বেছে নিয়েছে, তারা যদি তারেক রহমানের নির্দেশ মেনে রাজনীতির সঠিক পথে ফিরে আসতো, তাহলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো না।”
তবে তিনি একইসঙ্গে শান্তির বার্তা দিয়ে বলেন,
“আমরা কারো উপর নিজের থেকে আঘাত করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের আঘাত করে, আমরা তার সঠিক জবাব দেব।”উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাব খান বলেন,
“আমরা মারামারি-কাটাকাটি চাই না। গলাচিপার রাজনীতি হোক শান্তিপূর্ণ। সবাই মিলে একসাথে রাজনীতি করি।”
তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার রাজনীতি সমাজে বিভেদ তৈরি করে এবং এলাকার শান্তি বিনষ্ট করে।
প্রশ্নের উত্তরে রহস্যময় ইঙ্গিত
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন:
যদি ঘোড়া মার্ক সমার্থকরা তাদের অতীতের ভুল বুঝতে পেরে যদি পুনরায় ট্রাক মার্ক ও বিএনপির সাথে মিশিয়ে রাজনীতি করে তখন আপনারা তাদেরকে কাছে টেনে নেবেন কিনা?
জবাবে নেতারা বলেন,
“আমরা সবাই মিলেমিশে রাজনীতি করতে চাই। রাজনৈতিক মতের পরিবর্তন মানুষের অধিকার। তবে শর্ত একটাই—সহিংসতা নয়, অপমান নয়।”
এলাকায় উত্তেজনা, নিরাপত্তা জোরদারের দাবি।
সংবাদ সম্মেলন থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে গলাচিপায় রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
