সংস্কার, বিচার শেষে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে—ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
প্রতিনিধিঃ
সিলেট
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলছেন,
বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। এটা বাংলাদেশের গণমানুষের দাবীতে পরিনত হয়েছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যতিত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব।
শনিবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে আগামী ২৮ জুন ঢাকায় পীর সাহেব চরমোনাই মহাসমাবেশের ডাক দিয়েছেন। জুলাই বিপ্লব পরবর্তী এদেশের গণমানুষের আশার প্রতিফলন ঘটাতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে উক্ত মহাসমাবেশ সফল করতে হবে।
তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এলবি), কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ নজীর আহমদ।
মতামত গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, বমুক কেন্দ্রীয় কমিটির স্বাংগঠনিক সম্পাদক আলহাজ উসহাক আহমদ, আইএবি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলহাদ আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইসলামী আন্দোলন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবু তাহের মিজবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদর সদস্য আরিফুল ইসলাম শামীম, শ্রমিক আন্দোলন মহানগর সহ-সভাপতি আলাহাজ আব্দুল বারী মিয়া, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
