বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে আরেক রহমানের নির্দেশে পাঁচশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে আরেক রহমানের নির্দেশে পাঁচশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে উপজেলার মাওনা গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) সকালে হাজ্বী আমছর আলী সরকার ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “এবার ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা তৃণমূলে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঈদ সামগ্রী বিতরণে অল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ, মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকার, সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার প্রমুখ। এ সময় বিএনপির স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading