মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধীদের নিয়ে ঈদ উৎসব পালন

০ টি মন্তব্য 10 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
print news | মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধীদের নিয়ে ঈদ উৎসব পালন | সমবানী

দেশে শ্রবণ ও বাক্প্রতিবন্ধীদের ইশারা ভাষা শেখানোর তেমন কোনো উদ্যোগ নেই। হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠান থাকলেও তাদের অবস্থা নিভু নিভু।

এ ক্ষেত্রে নেই কোনো সরকারি সহায়তাও। বেসরকারি সংস্থা সোসাইটি অফ দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) হিসাবে দেশে শ্রবণ ও বাক্প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৩০ লাখ।

ঈদ উল ফিতরের দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী মতিউর রহমান মতিনের উদ্যোগে ৩০ জন বাকপ্রতিবন্ধীদের নিয়ে ঈদ উৎসব পালন করা হয়। বাকপ্রতিবন্ধীদের নিয়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরা ও সবাইকে দুপুরের খাবার খাওয়ানো সহ ঈদের নতুন পোশাক টুপি পাঞ্জাবি উপহার হিসেবে দেওয়া হয়।

মতিউর রহমান মতিন বলেন বলেন, দেশে ইশারা ভাষা শেখার প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান না থাকায় বাক্প্রতিবন্ধীদের ভাষা বোঝা সাধারণের জন্য কষ্টসাধ্য। তাই পাঠ্যপুস্তকে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করা এবং সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন। সেই সঙ্গে ইশারা ভাষা শেখার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে তারা তাদের মনের ভাব প্রকাশ করে। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে সবচাইতে অসহায় এই বাক প্রতিবন্ধীরা। তাদের কথা কেউ বুঝতে না পারায় দিন দিন তারা অবহেলা শিকার হচ্ছে। এমনকি তাদের পরিবার তাদের প্রতি বিরক্ত। তাই তাদের কথা চিন্তা করে আজ সারাদিন শ্রীমঙ্গল উপজেলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করি।

শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী প্রায় ৩০ জন বোবাদের নিয়ে, ঈদের জামাত আদায় করি, ঈদের পোষাক উপহার দেই, তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা উপস্থাপন করি। আমি ২০২২ সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছি। শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৪৪ জন বোবা বাক প্রতিবন্ধী রয়েছে।

আমার মূল উদ্দেশ্যে তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। এই কার্যক্রম পরিচালনা করতে আমাকে সহযোগিতা করেছেন মোঃ সিরাজ উদ্দিন, মোঃ সুরুজ মাঝি (লন্ডন প্রবাসী), মোঃ ইব্রাহিম হোসেন (রিপন), মোঃ হোসেন মিয়া ও মোঃ আজাদ মিয়া, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সরকারী কোন সহায়তা পেলে তাদের জীবন মান আরো পরিবর্তন হবে বলে আমি আশাবাদী।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading