মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের চার গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটের চার গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত | সমবানী

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে
সিলেটের সুনামগঞ্জের জেলার তাহিরপুর ঊপজেলার চার গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় রোববার সকাল দশটায়।

প্রত্যেক গ্রামে প্রতিটি জামায়াতে শতাধিকের উপর মুসল্লীগণ অংশ গ্রহন করেন।
উপজেলার উওর বড়দল ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন
আমতৈল জামে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম।

একই ভাবে উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট, রজনীলাইন, দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়াসহ উপজেলার ওই চার গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের জামাত আদায় করেন।
ঈদ উদযাপনকারী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফের’ অনুসারী তারা।

তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন।
তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম উপজেলার আমতৈল সহ চার গ্রামের ঈদের জামাত পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading