রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

০ টি মন্তব্য 52 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো: সাব্বির হোসেন, বানারীপাড়া(বরিশাল)
print news | বানারীপাড়ায় ৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার | সমবানী

বানারীপাড়ায় ৫০ পিচ ইয়াবা সহ মুরাদ হাওলাদার(৩২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৬ মে মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটের সময় থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক কমল চন্দ্র দে’র নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদের বড় ভাই অপর মাদক ব্যাবসায়ী রাজু (৩৮) সেখান থেকে পালিয়ে যায়। রাজু ও মুরাদ বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৬ মে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত রাজুকে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। মুরাদ ও রাজুর বিরুদ্দ্বে বাইশারি সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো মোস্তফা বলেন,যত বড় শক্তিশালীই হোক না কেন মাদক ব্যাবসার সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading