রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ধোপাগুলে গড়ে উঠা পাথর জোন এর অভিযান বিষয়ে জেলা প্রশাসক ও সিসিকের সাবেক মেয়রের বক্তব্য নিয়ে ধুম্রজাল!

০ টি মন্তব্য 27 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটের ধোপাগুলে গড়ে উঠা পাথর জোন এর অভিযান বিষয়ে জেলা প্রশাসক ও সিসিকের সাবেক মেয়রের বক্তব্য নিয়ে ধুম্রজাল! | সমবানী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে রয়েছেন তিনি একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেন পাথর জোনে অভিযান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের কোন ধরনের নোটিশ না দিয়ে পাথর মিল ধ্বংস করা যাবে না বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন সিলেটে এমনিতেই কর্মস্থানের অভাব রয়েছে।

এমন বিষয়ে সঠিক কিনা জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ প্রতিবেদক কে জানান, ধোপাগুলে অভিযান স্থগিতার বিষয়ে আমার জানা নেই,। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী একটি প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন মর্মে জানতে চাইলে ডিসি বলেন, তিনি কি বলেছেন আমার জানা নেই। তবে দোপাগুলে আমরা ( জেলা প্রশাসন) কিছুদিন পর পর অভিযান দিয়ে থাকি।
সুযোগ সময় অনুযায়ী অভিযান হবে।

এদিকে ধোপাগুলে গড়ে ঊঠা পাথর জন রক্ষায় সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে বসতে উদ্যোগ নিচ্ছেন সিলেটে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।।

ধোপাগুলে গড়ে উঠা পাথর জোন ভাঙতে হলে আমাদেরকে অনেক দিক নিয়ে চিন্তা করতে হবে এমন বক্তব্য দিয়েছেন তিনি।

মিলগুলো উচ্ছেদ করা হয় তাহলে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তখন তাদের পরিবার চালাতে সমস্যায় পড়বে। আমি সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলে ধোপাগুল উচ্ছেদ অভিযান ২৭ তারিখ পর্যন্ত স্থগিত রেখেছি। এই বিষয় নিয়ে আমি ২/৩ দিনের মধ্যে সিলেটের সকল রাজনৈতিক দলের সাথে বসবো। তারপর রাজনৈতিক দলের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের সাথে এ বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবো। ধোপাগুল পাথর মিলগুলো উচ্ছেদ করতে হলে আগে ব্যবসায়ীদের নোটিশ দিন। কোনো অবস্থাতেই নোটিশের আগে উচ্ছেদ নয় বলে তিনি জানান।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক

উল্লেখ্য, তবে কোন ধরনের সংবাদের দিকে না গিয়ে বিষয়টির সমাধানে চান সিলেটবাসী । এখন প্রশ্ন হল আসলেই কি বন্ধ হচ্ছে ধোপাগুলের অভিযান। নাকি আবার এ নিয়ে আন্দোলনের দিকে এগোচ্ছে ব্যবসায়ীরা ও সিলেটবাসী। নাকি এ নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের দূরত্ব তৈরি হতে যাচ্ছে। এমন অনেক বিষয় নিয়ে ভন্ড জলের সৃষ্টি হয়েছে এখন অনেকের মধ্যে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading